৩৪ কোটি টাকার ফ্ল্যাট বুকিং বাতিল করলেন কোহলি!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক : সাত হাজার বর্গ ফুটের বিলাসবহুল ফ্ল্যাট পছন্দ হয়নি বিরাট কোহলি ও আনুশকা শর্মার। দ্য ইকোনমিক টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রা এবং ভার্সোবা এলাকায় স্বপ্নের পেন্টহাউস খুঁজছেন তারা। আর সে কারণেই ওমকার রিয়েলটরস এবং ডেভেলপার্সের সঙ্গে ৩৪ কোটি টাকার চুক্তি বাতিল করলেন ভারত অধিনায়ক।

ওই প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, মনের মতো পেন্টহাউস না পাওয়া পর্যন্ত নবদম্পতি থাকছেন ওর্লির বেসান্ত রোডের স্কাইস্ক্র্যাপার অ্যাপার্টমেন্টে। সেজন্য মাসিক ১৫ লাখ টাকা ভাড়াও গুণছেন বিরাট কোহলি। ওর্লির বেসান্ত রোডের ওই অ্যাপার্টমেন্টের ৪০ তলায় না কি থাকছেন ভারতের সবচেয়ে আলোচিত এই জুটি।
২ হাজার ৭০০ বর্গফুটের ওই বিলাসবহুল ফ্ল্যাট ২ বছরের জন্য ভাড়া নিয়েছেন তারা, এমনও দাবি করেছে ইকোনমিক টাইমসের। যদিও ওমকার রিয়েলটরস এবং বিরাট কোহলির জনসংযোগকারি সংস্থা এবিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্যই করেনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code