৫০ তম টরন্টো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  উৎসবের  ৫০তম আসর বসছে এবার। কানাডার টরন্টো শহরে আজ থেকে শুরু হয়ে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। টানা দশ দিনব্যাপী এই আসরে আন্তর্জাতিক তারকাদের মিছিল, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজন নিয়ে উৎসবমুখর হয়ে উঠবে গোটা টরন্টো শহর।উদ্বোধনী দিনে কলিন হ্যাঙ্কস পরিচালিত ‘জন ক্যান্ডি: আই লাইক মি’ ডকুমেন্টারির মাধ্যমে উৎসবের পর্দা উঠবে। এটি প্রয়াত কানাডীয় কমেডিয়ান জন ক্যান্ডির জীবন ও কর্মকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। সমাপনী প্রদর্শনী হবে আন্নে এমন্ডের রোমান্টিক কমেডি ‘পিক এভরিথিং’।

Manual1 Ad Code

৫০তম আয়োজন হিসেবে বিগত বছরের তুলনায় অনেক জাঁকজমকভাবেই এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।  যাতে নির্বাচিত হয়েছে বিশ্বের নানা দেশের ২৯১টি চলচ্চিত্র। এর মধ্যে বেশ কিছু বহুল আলোচিত সিনেমার প্রিমিয়ার হবে উৎসব প্রাঙ্গণে। আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে-ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ক্যুচার), ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। শুধু সিনেমাই নয়, দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ‘ফেস্টিভ্যাল স্ট্রিট’ এর দশম বর্ষে কিং স্ট্রিট ওয়েস্টকে (পিটার স্ট্রিট থেকে ইউনিভার্সিটি এভিনিউ পর্যন্ত) রূপ দেওয়া হবে শুধুই পথচারীদের জন্য এক বিনোদনমেলায়। ৫-৮ সেপ্টেম্বর চার দিনব্যাপী চলা এ আয়োজন ঘিরে থাকবে গান, খাবার, শিল্পকলা ও সংস্কৃতির উচ্ছ্বাস। পাশাপাশি ডেভিড পেকট স্কয়ারে প্রতিদিন সন্ধ্যায় থাকছে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code