৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে হার ই-ট্রেডের প্রদর্শনী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: উৎসবে এবার দুই ধরন, ঈদ ও বর্ষবরণ’- এই প্রতিপাদ্য নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হার ই-ট্রেডের প্রদর্শনী। পহেলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে আগামীকাল ৭ এপ্রিল ধানমন্ডি সাতাশ নাম্বার রোডের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে আয়োজনটি। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশীয় পণ্য নিয়ে অংশ নিচ্ছেন ৬০ জন নারী উদ্যোক্তা।

প্রথম দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ ও অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিণী তাজিন হালিম। পরদিন দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

Manual2 Ad Code

সামনে ঈদ। এছাড়া বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে। ফলে বছরের বেশিরভাগ সময়েই বিভিন্ন স্থানে চলতে থাকে মেলা। হার ই-ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি অবশ্য মনে করেন অন্যান্য মেলার চাইতে এই প্রদর্শনী কিছুটা হলেও বিশেষ। সেটা কেন? ‘এখানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কোয়ালিটি চেকিংয়ের মাধ্যমে মেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। হার ই-ট্রেড গ্রুপের বাইরে থেকেও আমরা প্রচুর অংশগ্রহণকারীর আবেদন পাই, কিন্তু গ্রুপ সাবস্ক্রাইবার ও নিয়মিত পোস্টদাতা ছাড়া কাউকে এক্সিবিশনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। কারণ রেজিস্টার্ড সদস্যদের নিয়মিত পোস্ট থেকেই আমরা উদ্যোক্তাদের কার্যক্রম জেনে থাকি। সুতরাং আমরা বাছাই করি তাদেরই, যাদের কাছ থেকে ক্রেতারা কোয়ালিটি পণ্য পাবেন। ঠকে যাওয়ার কোনও আশঙ্কা এখানে নেই’- বলেন প্রীতি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code