বাইডেনের নবগঠিত মন্ত্রিসভা: ত্তবামা থাকার বিষয়ে নিজেই নাকচ করলেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মন্ত্রিসভায় কোনও দায়িত্ব দিতে চাইলেও নেবেন না সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ, তিনি দায়িত্ব নিলে তাকে ছেড়ে যাবেন মিশেল ওবামা। নিজের আত্মজীবনী গ্রন্থ প্রকাশের আগে রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন । ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। জানুয়ারি মাসে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পকে হারানোর নির্বাচনি লড়াইয়ে বাইডেনের হয়ে প্রচারে নেমেছিলেন ওবামা। বাইডেনকে এখন কীভাবে সহযোগিতা করবেন জানতে চাইলে ওবামা বলেন, আমার পরামর্শ তার দরকার নেই। সম্ভাব্য যেকোনও উপায়ে আমি তাকে সহযোগিতা করবো। হোয়াইট হাউজ বা অন্য কিছু নিয়ে হুট করে কাজের কোনও পরিকল্পনা আপাতত আমার নেই। ওবামা আমলের দুই প্রবীণ রাজনীতিক সুসান রাইস ও মিশেল ফ্লুরনয় বাইডেনের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code