সাপাহারে মার্কেন্টাইল ব্যাংকের শাখা স্থানান্তরের শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সাপাহার (নওগাঁ):

Manual8 Ad Code

আধুনিক গ্রাহক সেবা ও উন্নত পরিসরে পরিচালনার ব্রত নিয়ে মার্কেন্টাইল ব্যাংক লি: সাপাহার শাখার নতুন ভবনে স্থানান্তর এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান রবিবার বেলা ১১টায় উপজেলার জিরো পয়েন্টের নিউমার্কেটে অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: কামরুল ইসলাম চৌধুরীর সভাপাতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাপাহার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ব্যাংকের এভিপি ও সাপাহার শাখার শাখা প্রধান সারওয়ার মো: মাহবুব মোর্শেদ, ব্যাংকের ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, এসভিপি ও নর্থ বেঙ্গল জোনের প্রধান এ এস এম জাকির হোসেন সহ উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ও অসংখ্য গ্রাহক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান ও বিশেষ অতিথিদ্বয় মঞ্চে দাঁড়িয়ে ফিতা কেটে নতুন ভবনে শাখা স্থানান্তরের শুভ উদ্বোধন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code