যুক্তরাষ্ট্রে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৭ জানুয়ারী : আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রে আগামী ২৭ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ২০১৯ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই ওহফরারফঁষব ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে এতথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

আইআরএস সূত্র উদ্বৃত করে মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আরো জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। এবছর অর্থাৎ ২০১৯ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৫২৬ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৪৬১ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৮২৮ ডলার। ২০১৮ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৭১৬ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৫৫৭ ডলার। আর ২০১৮ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৪৩১ ডলার।

এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন :৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code