ইরানে বিমান দুর্ঘটনায় ৬৩ কানাডিয়ান নিহত, জাস্টিনের সমবেদনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ইরানে ইউক্রেনগামী বিমান বিধ্বস্ত হয়ে ৬৩ কানাডিয়ানসহ ১৭৬ জন যাত্রীর নিহত হওয়ার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন এই দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক এবং শোকাহত। দুর্ঘটনায় যারা পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার সকাল ১০টায় তেহরানে খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ জেট দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিলেন ইরান এবং কানাডার।

Manual2 Ad Code

ইরানে বিমান দুর্ঘটনায় ৬৩ কানাডিয়ান নিহত, জাস্টিনের সমবেদনা

খবরে প্রকাশ, দুর্ঘটনায় নিহত কানাডিয়ানের সংখ্যা ৬৩ জন। এছাড়াও ৮২ জন ইরানি, নয় জন ক্রুসহ ১১ জন ইউক্রেনিয়ান, ১০ জন সুইডিশ, ৪ জন আফগান, ৩ জন ব্রিটিশ এবং ৩ জন জার্মান ছিলেন।

Manual1 Ad Code

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পরপরই ইরানে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে ২০১৯ সালে ইরানে বোয়িং ৭০৭ সেনা মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৬ যাত্রীর ১৫ জন নিহত হয়েছিলেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code