মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি):

Manual2 Ad Code

মানিকছড়ি উপজেলা পরিষদের আয়োজনে সিন্দুকছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি এর বিদায় ও লে. কর্ণেল কাজী কাউসার জাহান, পিএসসি,জি এর বরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুুষ্ঠিত হয়।
৯জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সম্মেলন কক্ষে উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন,উপজেলা আ.লীগের সাংগঠনিকক সম্পাদক মো. রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীল আলম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, সনাতন সমাজ কল্যান পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়,কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর, সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টু, আলমগীর হোসন, মো. ইসমাইল হোসেন প্রমূখ।
আলোচনা সভাশেষে সিন্দুকছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি’র হাতেক্রেস্ট তুলেদেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও মানিকছড়ি প্রেস ক্লারে পক্ষে সভাপতি মো. মাঈন উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code