গোপালগঞ্জে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

গোপালগঞ্জ:

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জনগনের দোরগোড়ায় সেবা কর্মসূচির আওতায় ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পইনের আয়োজন করে।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টল পরিদর্শন করেন। এ ওয়ান স্টপ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code