চীনে রহস্যজনক ভাইরাস আতঙ্ক, অসুস্থ ১৭০০

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

গত কয়েক দিন ধরে চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস। এতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির শত শত নাগরিক।

Manual6 Ad Code

এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা যাওয়ার খবর বলা হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন সে দেশের নাগরিকরা।

 

Manual5 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭০০ জন। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন বিশেষজ্ঞ অধ্যাপক নেইল ফার্গুসন।

ইতিমধ্যে ভাইরাসের আক্রমণ বিষয়ে চীনের নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে নানা গুজব ছড়ানো হচ্ছে।

Manual5 Ad Code

দেশটির বিভিন্ন শহরে অনেককে মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে এই ভাইরাসের আবির্ভাব ঘটে। শহরটির সামুদ্রিক খাবার বিক্রির একটি বাজার থেকে সর্বপ্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code