আবারো সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা এই বছর মুক্তি পাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের। সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কিন্তু এর আগে নতুন আরো একটি খবর দিলেন তিনি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। ‘থ্রি কেসেস’ শিরোনামে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন সুদীপ বিশ্বাস দীপ।

‘থ্রি কিসেস’-এ একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন দীপ। গত ৬ থেকে ৮ জানুয়ারি ময়মনসিংহে এর শুটিং হয়েছে। ১৩ জানুয়ারি ঢাকায় স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়। এতে আরো অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, মনির খান শিমুল ও আহমেদ সানিসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে এটি অনলাইন প্লাটফর্মে প্রকাশ পাবে।

Manual2 Ad Code

সেলিম বলেন, ‘ভালোবাসা দিবসের জন্য কাজটি করা। বিশেষ এই দিবসে একটি কাজ দর্শকদের জন্য নির্মাণ করতে চেয়েছি। তাই এই কাজটি করেছি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code