নওগাঁর রাণীনগরে পরীক্ষামূলক মালচিং পদ্ধতিতে টমেটো চাষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নওগাঁ :

খাদ্য ভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর রাণীনগরে পরীক্ষামূলক ভাবে প্রথম বারের মতো মালচিং পদ্ধুতিতে টমোটে চাষ শুরু হয়েছে। চীন ও জাপান দেশের মতো বিষমুক্ত শাক-সবজি ও ফলমূল চাষের একটি পরিবেশ বান্ধব পদ্ধাতি মালচিং। বর্তমানে কৃষি বিভাগের উদ্যোগে পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এই পদ্ধাতিতে বিষমুক্ত সবজি ও টমেটো চাষ শুরু হয়েছে। তারই অংশ হিসাবে নওগাঁর রাণীনগর উপজেলায় মৃত আব্দুল গফুরের ছেলে মাসুদ রানা মালচিং পদ্ধাতিতে টমেটো চাষ করে স্বালম্বী হওয়ার স্বপ্ন দেখছে।
বর্তমানে উৎপাদিত সকল সবজিতেই ব্যবহার করা হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কীটনাশক কম ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষি বিভাগ প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে পরিবেশবান্ধব নানা প্রযুক্তি ও পদ্ধতি। জমিতে পরিমাণ মতো জৈব ও রাসানিক সার ব্যবহার করে নিদিষ্ট মাপে সারিবদ্ধ ভাবে বেড তৈরি করে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর সারিগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে টমেটোর চারা রোপণ করা হয়। সেই পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির মধ্যে একটি মালচিং পদ্ধতি।
চারা রোপণের পর থেকে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাহির থেকে তেমন কোনো রোগবালাই ক্ষেতে আক্রমণ করতে পারে না বলে কীটনাশক ব্যবহার নাই বললেই চলে। ক্ষেতের নিবিড় পরিচর্যার জন্য তেমন শ্রমিকের প্রয়োজন না হওয়ায় উৎপাদন খরচ ও অতি সামান্য এবং ফলন ভালো হওয়ায় বাজারজাতের শুরুতেই অন্য টমেটোর চেয়ে এর পাইকারি বাজার দর প্রতিমন প্রায় ৩শ’টাকা বেশি। আশানূরুপ ফলন এবং বাজারে দাম বেশি পাওয়ায় মালচিং পদ্ধাতিতে টমেটো চাষ করে লাভের মুখ দেখে প্রথমেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
কৃষক মাসুদ রানা জানান, ডিজিটাল সময়ের আর্শিবাদে ইউটিউবের মাধ্যমে মালচিং পদ্ধাতি দেখে ভবাণীপুর ব্লকের উপসহকারি কৃষি অফিসার আমিনুল ইসলামের পরামর্শে নিজেই বেতগাড়ী মৌজার ১২কাঠা জমিতে প্রথম বারের মতো মালচিং পদ্ধাতিতে টমেটো চাষ শুরু করে বর্তমানে বাজারে বিক্রয় শুরু করেছি। আশা করছি লাভ ভালই হবে।

Manual1 Ad Code

উপজেলার ৩নং গোনা ইউনিয়নের ভবাণীপুর ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার আমিনুল হক জানান, বর্তমান সরকারের ভিশন বিষমুক্ত সবজি চাষকে পুরোপুরি বাস্তবায়ন করতে কৃষি বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় সবজি চাষের আদর্শ কৃষক মাসুদ রানাকে তার লীজকৃত জমিতে অন্যান্য শাক-সবজি চাষের পাশাপাশি মালচিং পদ্ধাতিতে টমেটো চাষের পরামর্শ ও কারিগরি সহযোগীতা দিয়ে তাকে ১২কাঠা জমিতে টমেটো চাষ করার জন্য উদ্বুদ্ধ করি। প্রথমেই তার টমেটো ভালো হওয়ায় প্রতিবেশি কৃষকরা এই পদ্ধাতিতে চাষাবাদের আগ্রহী হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code