করোনা আতঙ্কে এবার হোলি খেলছেন না মোদি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এবারের হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।

Manual3 Ad Code

টুইট বার্তায় মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Manual1 Ad Code

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href=”https://twitter.com/narendramodi/status/1235083359501430789?ref_src=twsrc%5Etfw”>March 4, 2020</a></blockquote> https://platform.twitter.com/widgets.js

এর আগে মঙ্গলবার একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, করোনা নিয়ে ভয়ের কিছু নেই। ওই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী সবাইকে করোনা প্রতিরোধে এক সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছিলেন।

করোনা ভাইরাসে ভারতে নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছে। তবে এদের সবাই ইতালির পর্যটক। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে ।

Manual5 Ad Code

গত ডিসেম্বরে প্রথমে চীনের হুবেই প্রদেশের উহানে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code