মুজিববর্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোর ‘ডিজিটাল কনস্যুলার সেবা’ শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল কনস্যুলার সেবা চালু করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ ডিজিটাল সেবা চালু করা হয়।

এ ডিজিটাল কনস্যুলার সেবা অন্টারিও, সাসকাচুয়ান, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং ম্যানিটোবায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে  তে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও ডাকযোগে দ্রুত সময়ের মধ্যে সেবা নিতে পারবেন। অনলাইন আবেদন থেকে শুরু করে সেবা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে আবেদনকারীরা প্রতিটি পর্যায়ে স্বয়ংক্রিয় ই-মেইল বার্তার মাধ্যমে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

Manual1 Ad Code

এছাড়াও শারীরিক উপস্থিতি প্রয়োজন এমন কয়েকটি কনস্যুলার সেবা যেমন জীবিত থাকার সনদ, জরুরি ট্রাভেল পারমিট ব্যতীত অন্যান্য সেবা পেতে আবেদনকারীদের কনস্যুলেট অফিসে আসতে হবে না। উল্লেখ্য, বিদেশস্থ এই প্রথম কোন বাংলাদেশ মিশনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিজিটাল কনস্যুলার সেবা চালু করা হলো।

টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের সময় কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এ ডিজিটাল সেবা পরীক্ষামূলকভাবে চালু করেন।

Manual7 Ad Code

মুজিববর্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোর ‘ডিজিটাল কনস্যুলার সেবা’ শুরু

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে মিশনের এই প্রয়াস। প্রধানমন্ত্রী মুজিববর্ষে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটি সুনির্দিষ্ট প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছিলেন। যা সেবা গ্রহীতাদের সেবাগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোর বিনম্র শ্রদ্ধা এবং কানাডায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ানদের জন্য বর্তমান সরকারের উপহার।

Manual1 Ad Code

কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু করেন। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ দোয়া করা হয়। ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর গৌরবময় জীবন নিয়ে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাঈম উদ্দিন আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন এবং এ ডিজিটাল সেবা চালু করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code