চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের পাশে বিসিবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনাভাইরাসের কারণে থমকে আছে দেশের সব খেলা। প্রথম রাউন্ডের পর ঢাকা প্রিমিয়ার লিগও বন্ধ। সার্বিক যে পরিস্থিতি তাতে ঢাকা লিগ আবার শুরু হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হওয়ার শঙ্কাও তাই আছে তীব্র। চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা তাকিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে।

 

Manual7 Ad Code

কেন্দ্রীয় চুক্তি ও প্রথমশ্রেণির চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের জন্য অর্থ সহায়তার ঘোষণা করেছে বিসিবি। তাদের এককালীন দেয়া হবে ৩০ হাজার টাকা করে।

Manual6 Ad Code

শীর্ষ তারকাদের বাইরে দেশের প্রথমসারির ক্রিকেটারদের প্রায় সবাই তাকিয়ে থাকেন ঢাকা লিগের দিকে। বছরজুড়ে তাদের আয়ের বড় একটি অংশ আসে এ টুর্নামেন্ট থেকে।

এবার মাত্র এক রাউন্ড হয়েই বন্ধ আছে লিগ। শেষ পর্যন্ত টুর্নামেন্ট না হলে বড় বিপদে পড়তে হবে অনেক ক্রিকেটারকে। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘টুর্নামেন্ট যেহেতু অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ আছে, বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অনেকেই চলতি লিগের পারিশ্রমিকের শুধু কিছু অংশ পেয়েছে। এ সহায়তা ওই ক্রিকেটারদের জন্যই।’

Manual6 Ad Code

কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। প্রথমশ্রেণির ক্রিকেটারদের চুক্তির তালিকা এখনও জানানো হয়নি। তালিকায় থাকতে পারেন ৮০-৯০ জন ক্রিকেটার। গ্রেড ভেদে তারা পেয়ে থাকেন মাসিক ১৭ হাজার ২৫০ টাকা থেকে থেকে ২৮ হাজার ৭৫০ টাকা।

 

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code