লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

ভোলায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ।
ভোলা থেকে :
গরিবের নামে বরাদ্দকৃত চাল রাতের আধারে চুরি করে নেয়ায় ওই চালের ঘটনাটি উপজেলা ইউএনও কে সাংবাদিক জানালে এঘটনায় ক্ষিপ্ত হয়ে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে ঢেকে নিয়ে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে  মারধর করেছে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল। আজ মোঙ্গলবার (৩১ মার্চ) সকালে বোরহানউদ্দিন রাজমনি সিনেমা হলের সামনে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,  ক্ষমতার অপ-ব্যবহার করে এভাবে একাধিক ব্যক্তিকে নির্যাতনের বহু অভিযোগ রয়েছে নাবিলের বিরুদ্ধে। উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে হচ্ছে বলেই এভাবে দেশের ক্রান্তিকাল সময়ে একজন সাংবাদিককে মারধর করায় বিস্ময় প্রকাশ করেছে সুশীল সমাজের লোকজন। এসকল ব্যক্তিদের কারনে আজ আওয়ামী লীগ দলের বদনাম হচ্ছে বলে অনেকেই জানান। স্থানীয়রা বিস্ময় প্রকাশ করে জানান, যে দলটি বঙ্গবন্ধুর হাতে পবিত্র ছিল সেই দলে কিছু অসাধু কুচক্র মহল প্রবেশ করে দিন দিন দলটির মান সম্মান নষ্ট করছে। ক্ষমতা থাকলেই অপ-ব্যবহার করতে হবে? কাল যদি ক্ষমতা আপনার না থাকে তারপর কি ব্যবহার করবেন বিষয়টি ভেবেছেন? দেশে করোনা ভাইরাসে সবাই আতংকিত আর এই সুযোগে মোবাইল চুরি ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে একজন সাংবাদিককে এভাবে পেটালেন আ.লীগ নেতার ছেলে! আমরা হতাশ কেন বার বার ভোলার মতো জেলায় অপরাধের ভান্ডার হিসেবে পরিনত হয়েছে। সেখানে সাংবাদিকরা মোটেও নিরাপত্তায় নেই আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাধরদের হাতে জিম্মি। আজ সাংবাদিকরা নিরাপত্তায় নেই, একের পর এক লাঞ্ছিত অপমানিত হচ্ছে। সাংবাদিক জাতির বিবেক সমাজের দর্পন তাদের উপর এমন ধরনের নির্যাতন হলে সোনার বাংলাদেশ কিভাবে আশা করবো। সমাজের সাহসীরা বিনষ্ট হলে গোটা জাতিই বিনষ্ট হবে দেশ ধ্বংস হবে। গণমাধ্যম ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর সুযোগ্য জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ থাকবে দয়া করে যেভাবে হোক একজনও সাংবাদিক যেন নির্যাতিত লাঞ্ছিত অপমানিত না হয় কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে সাংবাদিক ভাইদের নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানান অনেকেই। হামলাকারী সন্ত্রাসী নাবিলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক মহল । আহত সাংবাদিক সাগর চৌধুরী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।আহত সাংবাদিক সাগর চৌধুরী জানান,   নাবিলের বাবা মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার কয়েকদিন আগে জেলেদের চাল কম দেওয়ায় রাতের আঁধারে রিক্সা ভরে কয়েক বস্তা চাউল চুরি হওয়ার ঘটনা চেয়ারম্যান জসিম হায়দার ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী কে জানানো হয় না বিল আমার উপর অতর্কিত হামলা চালায়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code