

আলমডাঙ্গা অফিসঃ
আলমডাঙ্গা স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্দোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল বিকালে উপজেলা পরিষদ চত্তরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পিআইও এনামুল হক, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, উই ফর অল’র ভাইস প্রেসিডেন্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু, উই ফর অল’র আলমডাঙ্গা উইং’র চেয়ারম্যান রকিবুল ইসলাম রিয়েল, স্বপ্নঘর ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক রহমান মুকুল, আলমডাঙ্গা স্বপ্নঘর ফাউন্ডেশন প্রজেক্ট ইনচার্জ সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক ডা. আতিক বিশ^াস, রিয়েল, শরিফ প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বের আতঙ্ক। খুব সচেতনতার সাথে সকলে মিলে এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। সবাই সচেতন থাকবেন। এই ভাইরাসের সাথে লড়তেই হবে। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সকলকে এক সাথে লড়তে হবে। আমাদের সকলের পরিবারকে এই ভাইরাস থেকে বাঁচাতে হবে। কোন ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।