হাসপাতালেও যেতে পারছেন না সাদমান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বাঁ হাতের কব্জিতে সফল অস্ত্রোপচার শেষে ১৭ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন সাদমান ইসলাম। ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিনে চলে যান তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কঠোরভাবে বলে দিয়েছিলেন, সেদিন থেকে ১৪ দিন গৃহবন্দি থাকতে হবে তাকে। এসময়ে নিজ বাসা থেকে বাইরে বের হওয়া যাবে না।

টাইগার ওপেনার করেছেনও তা-ই। চিকিৎসকের নির্দেশনা মেনে করোনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেকে একটি কক্ষে আবদ্ধ রেখেছেন সাদমান। ইতিমধ্যে তার হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। তবে নিজ হাতের ব্যান্ডেজ খোলা নিয়ে বিপাকে আছেন তিনি।

প্রাণঘাতী ভাইরাসের কারণে দেশে চলছে অলিখিত লকডাউন। যানবাহন বন্ধ, প্রচণ্ড কড়াকড়ি। স্বভাবতই বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। ফলে হাসপাতালে গিয়ে হাতের ড্রেসিং করাতে পারছেন না সাদমান।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছিল বোর্ড। আমি থেকেছি। বাসায় শুয়ে-বসে দিন যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে বাইরে যেতে পারছি না। যে কারণে হাতের ড্রেসিং করাতে পারছি না। আবার হাসপাতালগুলোর যে অবস্থা, সেখানে যেতেও ভয় লাগছে।

Manual3 Ad Code

সাদমান জানান, অবশ্য আমাদের চিকিৎসক দেবাশীষ স্যার বলেছেন, কোনো সমস্যা নেই। হাসপাতালে আপাতত যেতে হবে না।

Manual2 Ad Code

 

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code