কলাপাড়ায় বয়ষ্ক ও বিধবা ভাতা প্রদানে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে যখন সরকার কঠোর অবস্থানে,তখন সামাজিক দূরত্ব লঙ্গন করে কলাপাড়ায় সোনালী ব্যাংকের বয়ষ্ক ও বিধবা ভাতা প্রদান করা হয়েছে। মানা হয়নি সামাজিক দূরত্ব। বুধবার বয়ষ্ক ও বিধবা শত শত মানুষকে ঠাসাঠাসি করে সারিবদ্ধ অবস্থায় খোলা মাঠে ভিড় করে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। করোনায় যেসব মানুষ সবচেয়ে ঝুকিপূর্ণ রয়েছেন, সেসব শত শত মানুষ রোঁদের মধ্যে প্রচন্ড গরমে খেপুপাড়া হাইস্কুল মাঠে জড়ো করা হলো। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানপাট, হাঁটবাজার বন্ধ রাখা হয়েছে। মানুষের একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বয়ষ্ক মানুষদের নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। এসব কাজ নিশ্চিতের জন্য সেনাবাহিনী পর্যন্ত সহায়তা করছে। অথচ ব্যাংক কর্তৃপক্ষ একাজটি করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিল। সচেতন মানুষ এনিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন। অন্যদিকে সরকারের জরুরী খাদ্য সহায়তা বিতরণেও সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হচ্ছে জনপ্রতিনিধিরা। রাজনৈতিক ও ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনও খাদ্য বিতরণে সামাজিক দূরত্ব ভঙ্গ করছে। এতে ঝুঁকি বাড়ছে।
ব্যাংক ম্যানেজার বলেন, কলাপাড়া পৌরসভার ৬/৭ শ’ মানুষকে এ ভাতার টাকা দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধিগণ তাকে বলেছেন। ব্যাংক ম্যানেজর তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ব্যাংক কর্তৃপক্ষ সরকারের দেয়া বয়ষ্কভাতা দিবেন। সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করবেন, তাঁদের নিজস্ব দায়িত্বে। এখানে তাঁদের কারও কোন সহায়তা লাগলে অবশ্যই নিবেন। করোনার বিস্তার রোধের নিয়ম মেনে অবশ্যই সরকারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code