করোনা আতঙ্ক উপেক্ষা করে ডিমলা সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
করোনা ভাইরাসের কারনে দেশ যখন আতঙ্কিত তখন নীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা সক্রিয় হয়ে অবৈধ পথে গরু আনায় ব্যস্ত।
বৃহঃবার গভীর রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিযনের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাকারবারীরা গরু আনার সময় চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
চরখড়িবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বলেন, সীমান্ত দিয়ে যেন কোন প্রকার মানুষ অথবা পন্য আসতে না পারে সে বিষয়ে প্রতিদিনের ন্যায় বৃহঃবার রাত ২টায় টহলরত অবস্থায় ভারতীয় সীমান্ত তিস্তাবস্তি হতে বাংলাদেশের টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা অবৈধভাবে ভারতীয় গরু আনার সময় আমরা ৪টি গরু আটক করি। এ সময় চোরাকারবারী টিমের সদস্যরা ভুট্রাক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code