চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল এর পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি :::

Manual7 Ad Code

চুনারুঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল এর পরিবারের পক্ষ থেকে গতকাল (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় মধ্যবিত্ত, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত ১৫০ টি পরিবারের ঘরে ঘরে চাউল, পেঁয়াজ, তেল, আলু, ডাল, গরুর মাংস ও সাবান পৌঁছে দেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে এই উদ্যােগ গ্রহণ করেন কাউন্সিল তাজুল ইসলাম কাজল, তার ছোট ভাই আমিনুল ইসলাম জুয়েল ও শহিদুল ইসলাম রিপন।

Manual6 Ad Code

Manual4 Ad Code

কাউন্সিল তাজুল ইসলাম কাজল জানান, করোনা ভাইরাস পৃথিবীব্যপী ছড়িয়ে পড়ায় জনমনে আতংক সৃষ্টি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ঘোষিত লক ডাউন থাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আমাদের পরিবারের পক্ষ থেকে ওয়ার্ড বাসীর পাশে দাড়ানোর প্রচেষ্টা মাত্র। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

Manual8 Ad Code

উল্লেখ, ইতিমধ্যে ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে পৌরসভা কর্তৃক ১০ কেজি চাউল ৩১ পরিবার ও বাগবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে ১২৮ টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code