

সাঁথিয়া (পাবনা) ঃ
প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ও নিজ অর্থায়নে করোনা ভাইরাসে কর্মহীন নি¤œ আয়ের মানুষের হাতে রাতের অন্ধকারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু। স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক টুকু এমপি’র নির্দেশে নি¤œ আয়ের কর্মহীন মানুষের তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে সু-শৃংখল ভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ইউনিয়নে সরকারি ভাবে ৪৮৫ জনকে ও নিজের অর্থায়নে ২০০ জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। প্রতিবন্ধী, মহিলা ও অসহায় বয়স্কদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে চেয়ারম্যানের নিবেদিত এক ঝাঁক তরূণ স্বেচ্ছাসেবী দল। তারা প্রতি দিন ভ্যান, করিমন ও সিএনজি যোগে গ্রাম পুলিশের সহায়তায় বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে। আত্রাইশুকা গ্রামের মনোয়ারা, বিষ্ণবাড়িয়া গ্রামের রতœা ও বিষ্ণুপুর গ্রামের রুপচাঁদ জানান, হঠাৎ করে আমাদের ফোনে চেয়ারম্যানের ফোন থেকে কল আসে। তিনি আমাদের সন্ধ্যার পরে বাড়িতে থাকতে বলেন। সন্ধ্যার পরেই দেখি তার লোকজন ত্রাণ নিয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। চেয়ারম্যান মুনসুর আলম পিন্চু ইতো মধ্যে করোনা ভাইরাস থেকে ইউনিয়নবাসীকে সচেতন করতে ব্যানার, লিফলেট বিতরণ করেছেন। গুরুত্বপূর্ণস্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেন।
তিনি ইউনিয়নবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতন হবার পরামর্শ দেন। এলাকার বৃত্তবানদেরকে দুর্যোগকালে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে আহ্বান জানান।