বান্দরবানের আলীকদমে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার জন্য ঘরবন্ধী কর্মহীন ১১ কিলো এলাকায় বসবাসরত নব মুসলিম পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন আলীকদম সেনা জোন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে আলীকদম থানচি সড়কের এগার কিলো নব মুসলিম পাড়ার নব মুসলিম পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলীকদম জোনের এক্সজোটেন্ট আতিকুর রহমান।এসময় আলীকদম জোনের ওয়ারেন্ট অফিসার ইহাসান উল্লাহ্।
আলীকদম জোন সূত্রে জানা যায়, আলীকদম সেনা জোন প্রতিদিন আলীকদম উপজেলার অসহায় ও দূঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেও প্রতিদিন আলীকদম সেনা জোন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।