

dav
বাগমারা (রাজশাহী) :
দেশ ব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের পরামর্শে এলাকার কর্মহীন, গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করলেন, রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সৈয়দ আলী। আজ বৃহস্পতিবার দুপুর থেকে কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য দ্রব্য বিতরন শুরু করেন। খাদ্য দ্রব্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর ্আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বারিক। ত্রান বিতরন অনুষ্ঠানে বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের বিভিণœ স্তরের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাসুপাড়া ইউনিয়নের বিভিণœ ওয়ার্ডের ২৫০ জন কর্মহীন মানুষদের মধ্যে চাল, ডাল, তৈল ও সাবান বিতরন করা হয়। কর্মহীন মানুষদের মধ্যে পর্যায়ক্রমে খাবার সর্বরাহ করা হবে বলে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সৈয়দ আলী জানিয়েছেন।