কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি : জেল-জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাতকরণের দায়ে এক প্রতিষ্ঠানের দুই মালিককে ৩ মাসের করে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ওই প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। কুষ্টিয়া শহরের জেল খানা মোড়ের ‘প্যামপাস এগ্রো এন্ড লজিস্টিক লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান ও আহমেদ সাদাত।
সবুজ হাসান জানান, যমুনার উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাতকরণ করছিলো একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে শহরের জেলখানা মোড়ের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৬ হাজার পিস সার্জিক্যাল মাস্ক, ২১ পিস পিপিই জব্দ করা হয়। কারখানাটিতে কেমিস্ট বা ল্যাবের কার্যক্রম নেই। নিজেরাই এসব পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিলো। অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানটি যমুনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ক্লিন এন্ড কেয়ার নামে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারে বিক্রি করে আসছিল।
অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম স্বপন ও নূর মোহাম্মদ খান শিমুলকে তিন মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code