চাটমোহরে ৬ ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ও সরকারি সিদ্ধান্ত অমান্য কারি ব্যবসায়িদের রবিবার সকালে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হযেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম।
জানা গেছে, পৌরসহ বিভিন্ন বাজারে সরকারি সিদ্ধান্ত অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করা হয়। চাটমোহর সরকারি কলেজ গেটে মা ইলেক্ট্রনিক্সকে ৫’শ টাকা, ষ্টার মোড়ের শরিফ লাইব্রেরীকে ৫’শ, থানার বাজারে শামিউল ভারাইট্রিস ষ্ট্রোরকে ১’ হাজার, পুরাতন কৃষি বাংকের নিচে নকসীকে ১’ হাজার টাকা এছাড়া স্বপন ইলেক্ট্রনিক্স্র ২’শ এবং রঞ্জু ষ্ট্রোরকে ২’শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেনাবাহিনী ও পুলিশের সদস্য ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code