পীরগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫ । এ সময় রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ টাকা সহ ওই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র‌্যাব-৫।
র‌্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ (পিপিএম-সেবা)’র নেতৃত্বে র‌্যাবের একটি টিম উপজেলার ভোমরাদহ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়াও মাদকদ্রব্য বিক্রির নগদ ২৬ হাজার ১৯০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় র‌্যাব মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী রুহুল আমিন পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code