করোনাযুদ্ধে আকবর আলী, নিলামে তুলছেন জার্সি-গ্লাভস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনায় নাকাল পুরো বাংলাদেশ, চলছে লকডাউন। বন্দিদশায় কর্মশূন্য হয়ে পড়ছে নিম্নবিত্ত লোকজন। এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেউ ত্রাণ তহবিল জমা করছেন, আবার কেউ অসহায়দের জন্য অর্থ যোগান দিতে প্রিয় ক্রিকেট আসবাব তুলছেন নিলামে। পূর্বসূরীদের অনুসরণ করে এবার বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী।

করোনার বিপক্ষে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা। কোভিড-১৯ এর প্রকোপে ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছ্নে তারা। আর্থিকভাবে নিজেরা তো সাহায্য করছেনই, সাথে ক্রিকেট মাঠে নিজেদের ব্যবহৃত সামগ্রী সিলামে তুলে মোটা অঙ্কের অনুদান সংগ্রহ করছেন খেলোয়াড়েরা।

Manual1 Ad Code

এবার সেই পথে হাঁটলেন আকবর। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের প্রথম বিশ্বকাপ এনে দেওয়া ম্যাচে ব্যবহৃত জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তুলছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। একই সাথে লাল-সুবজের দেশটাকে গৌরবের উপলক্ষ এনে দেন।

করোনা যুদ্ধে সামিল হওয়া নিয়ে আকবর বলেন, ‘আমি বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ব্যবহৃত জার্সি-গ্লাভস নিলামে তুলতে যাচ্ছি। করোনাকালে সংকটময় অবস্থায় দিন কাটাচ্ছে দেশের অসহায় মানুষজন। আমার জার্সি-গ্লাভস থেকে প্রাপ্ত অর্থের দ্বারা ক’জন দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই, তাতে যদি কিছু মানুষ উপকৃত হয়।’

Manual7 Ad Code

নিলাম প্রক্রিয়ার পুরোটাই অনলাইন নির্ভর। তবে ঠিক নিলাম সংঘটন ও জার্সি-গ্লাভসের ভিত্তিমূল্যের বিষয়ে এখনই কিছু বলেননি আকবর। সংবাদমাধ্যমকে বলেন, ‘নিলাম প্রক্রিয়াটা মূলত অনলাইন নির্ভর। আর ভিত্তিমূল্য এখনই নির্ধারণ করিনি। বিষয়গুলো এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তবে আমি সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code