ঢাকায় দিন দিনদুপুরে ৫৬ লাখ টাকা ছিনতাই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দিনদুপুরে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে ৫৫ লাখ ৬৯ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১ টার দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম সবুজ। তিনি ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এজেন্সি মারফুস এন্টারপ্রাইজ ও এইচ-২৪ এন্টারপ্রাইজের মালিক।এই ব্যবসায়ী জানান, তিনি যাত্রাবাড়ীর কাজলা বউবাজারে তাদের অফিস থেকে দুটি ব্যাগে করে ব্যবসার ৫৫ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে বের হন। তার সাথে ছিলেন বড় ভাই সাইফুল ইসলাম। মোটরসাইকেলযোগে তারা মতিঝিল ফরেন এক্সচেঞ্জ যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী জনপদ মোড়ে হানিফ ফ্লাইওভারের নিচে ছিনতাইকারীদের মোটরসাইকেল তাদের চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে আমরা ছিটকে পড়ে যাই। একপর্যায়ে দুই মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী আমাদের রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। পরে আমাদের কাজে থাকা টাকাভর্তি ব্যাগ দুটি নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ছিনছাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানান তিনি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের টিম কাজ করছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code