আরফান আলীকে বাংলানিউজইউএসডটকম পরিবারের উপহার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

মোঃ নুরুজ্জামান মিঞা, ঘাটাইল (টাঙ্গাইল) :

Manual1 Ad Code

ঘাটাইলে বন্য আলু খেয়ে দিন কাটানো আরফান আলীর পাশে দাঁড়ালেন বাংলা নিউজ ইউএসডটকম পরিবার।
গত ২৭ এপ্রিল দৈনিক মানব জমিনে “বৃদ্ধার কষ্ট” এবং ২৮ এপ্রিল ‘বন্য আলু খেয়ে দিন কাটাচ্ছেন আরফান আলী’ শিরোরনামে নিউজ নাউ টুয়েনটিফোরে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে আমেরিকা থেকে প্রকাশিত পাঠক নন্দিত বাংলানিউজইউএসডককম এর সিইও মাহফুজ আদনান এর হৃদয়ে নাড়া পেলেন। তিনি তাৎক্ষনিক ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিঞা ও দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন এবং আরফান আলীকে কিভাবে আর্থিকভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে পরামর্শ চান।
পরে তিনি আরফান আলীকে উপহার সামগ্রী প্রদানের জন্য বিকাশের মাধ্যম অর্থ পাঠান ঘাটাইল প্রেসক্লাবে। ঘাটাইল শহর থেকে ৩০ কিলোমিটার দুরে সাগরদীঘিতে বসবাসরত আরফান আলীর জন্য পাঠনো অর্থ দিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে ছুটে যান ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠের ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাফ এর ঘাটাইল সংবাদদাতা ও বাংলা নিউজইউএসডটকম এর প্রতিনিধি মোঃ নুরুজ্জামান মিঞা, দপ্তর সম্পাদক ও দৈনিক মানব জমিনের ঘাটাইল প্রতিনিধি এবিএম আতিকুর রহমান এবং আলোকিত বাংলাদেশ এর ঘাটাইল প্রতিনিধি খাদেমুল ইসলাম।
আজ ১৪ মে সকালে বাংলানিউজইউএসডটকম এর সিইও মাফফুজ আদনান এর পাঠানো উপহার সামগ্রী বৃদ্ধ আরফান আলীর হাতে তুলে দেয়া হয়। উপহার সামগ্রী পেয়ে দারুন খুশি বৃদ্ধ আরফান আলী।
বাংলানিউজইউএসডটকম এর সিইও মাহফুজ আদনান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সংবাদটি পড়ার পর মনে হলো আমাদের এই পরিবারের জন্য কিছু করা উচিত। তাই আমি আরফান আলীকে সামান্য উপহার দেয়ার উদ্যোগ নেই। বৃদ্ধ আরফান আলী কাঁপা কাঁপা গলায় বলেন, ‘আল্লাহ যেন এমন মানুষদের বেশি দিন বাচিয়ে রাখেন। আমাকে যে পরিমান খাবার দিছেন তাতে আমি খুশি হইছি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code