আটককৃত তক্ষকটি টেংরাগিরি বনে অবমুক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় আটককৃত তক্ষকটি শুক্রবার তালতলীর টেংরাগিরি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম, সাংবাদিক এস. কে রঞ্জন, মো. ওমর ফারুক ও বোর্ডম্যান কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল গত ১৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া পৌর শহর হতে ৪ জন আসামীসহ একটি তক্ষক আটক করেন। পরে সেটি অবমুক্ত করার জন্য কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার উপর দায়িত্ব দেয়া হয়। তিনি শুক্রবার দুপুরে সেই তক্ষকটি ফাতরার বনে ইকোপার্ক এলাকায় অবমুক্ত করেন।
এবিষয়ে কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, আটককৃত তক্ষকটি অবমুক্ত করার জন্য মহামান্য কোর্ট আমার উপর দায়িত্ব দিয়েছিল। তাই আমি তক্ষকটি টেংরাগিরির ফাতরার বনে ছেড়ে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code