বলে থুতু ব্যবহার বন্ধের সুপারিশ করেছে ক্রিকেট কমিটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ক্রিকেটের নিয়ম কানুন পাল্টাতে বড় একটা ভূমিকা থাকে আইসিসির ক্রিকেট কমিটির। তাদের সুপারিশ থেকে পরবর্তী পদক্ষেপ নেয় আইসিসি। তাই করোনাকালে সাময়িকের জন্য কিছু নিয়ম পাল্টানোর সুপারিশ করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি। এর মধ্যে অন্যতম হচ্ছে বলে থুতু ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। করোনাভাইরাসের এই সময়টাতে বলে থুতু ব্যবহার নিয়ে পেসারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার পরেও সংক্রমণের ভয় থাকাতে বলের ঔজ্জ্বল্য রক্ষায় প্রাচীন এই কৌশলটি রক্ষা করা যাবে কিনা, তা নিয়ে সংশয় ছিলই। এসবের স্বাস্থ্য ঝুঁকি নিয়েই সোমবারের ভার্চুয়াল সভায় বিস্তারিত তুলে ধরেছেন আইসিসির প্রধান মেডিক্যাল কর্মকর্তা পিটার হারকোর্ট। এর পরেই আইসিসি বিবৃতিতে জানিয়েছে, আইসিসির প্রধান মেডিক্যাল কর্মকর্তার পরামর্শগুলো ক্রিকেট কমিটি শুনেছে। সংক্রমণের উচ্চঝুঁকি থাকায় সর্বসম্মতিক্রমে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞার পক্ষে কমিটি রায় দিয়েছে। কমিটি আরও জেনেছে ঘাম থেকে সংক্রমণের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাই বলের ঔজ্জ্বল্য রক্ষায় ঘাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রয়োজন নেই। তবে সেক্ষেত্রে মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করেছে কমিটি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code