কুষ্টিয়া সেনাবাহিনীর জীবাণুনাশক টানেল স্থাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া, প্রতিনিধি :
কুষ্টিয়ায় সেনাবাহিনীর তত্বাবধানে করোনা জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের এনএস রোডে করোনা টানেলটি উদ্বোধন করেন ২১ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।
রিয়াজুর রহমান বলেন, কুষ্টিয়া জেলা শহরকে আমরা করোনা জীবাণুমুক্ত করতে টানেলটি স্থাপন করেছি। এই টানেলের মধ্য দিয়ে পথচারীসহ যানবাহন চলাচল করবে। টানেলের মধ্যদিয়ে যাবার সময়ে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ডিটারজেন্ট দিয়ে স্প্রে হয়ে জীবাণুমুক্ত হয়ে বাহির হবে। এতে এ জেলার মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে। করোনা মোকাবিলায় টানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের তত্বাবধানে টানেলটি নির্মাণ করা হয়।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পৌর মেয়র আনোয়ার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, এটি সেনাবাহিনীর একটি মহতী উদ্যোগ। এই টানেলের মধ্যে দিয়ে চলাচল করা সাধারণ পথচারীরা জীবাণুমুক্ত হতে পারবেন। এছাড়া তাদের ব্যবহৃত গাড়িও জীবাণুমুক্ত করে নিতে পারবেন। এ জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই টানেলের মাধ্যমে মানুষ সচেতন হবেন এবং জেলাবাসী উপকৃত হবে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরুর পর থেকে আমরা জীবাণুনাশক স্প্রে, হাত ধোয়া, সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে কাজ করেছি। এবার ঢাকা থেকে ফেরা মানুষগুলোকে কুষ্টিয়া আসা বন্ধ করতে যা যা করণীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাই করা হবে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code