চুনারুঘাটে কিশোর রাব্বি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:- চুনারুঘাটের চলমান মাদক সন্ত্রাস এর বিরুদ্ধে ও মাদক সন্ত্রাসী কামাল মিয়া (৪০) এর ছুরিকাঘাতে নিহত চুনারুঘাট উপজেলার বগাডুবী গ্রামের বর্গাচাষী ফিরোজ মিয়ার পুত্র কিশোর রাব্বি মিয়া (১৪) হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে চুনারঘাট মধ্যবাজারে (২৪ মে) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চুনারুঘাটের আপামর জনসাধারণ অংশগ্রহণ করে।

Manual4 Ad Code

Manual6 Ad Code

বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক একেএম আনোয়ার হোসেন ও সমাজকর্মী মুক্তাদির চৌধুরী। বক্তারা অবিলম্বে দুষ্কৃতীকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান। এবং চুনারুঘাটে মাদক নির্মূলের জন্য সর্বসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা ও লকডাউনের কারণে মানববন্ধন সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, সাংবাদিক ফখরুদ্দিন আবদাল, সমাজকর্মী শফিকুল ইসলাম, শফিকুল সজল, কবি ও সংগঠক এস এম মিজান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, আজিজুর রহমান কাজল, হুমায়ুন কবির মিলন, শফিকুল রহমান বিপ্লব, ব্যবসায়ী নেতা সাজিদুল রহমান সাজিদ, মোহাম্মদ বেলাল, ফুল মিয়া খন্দকার মায়া, মিজানুর রহমান শামীম, আবুল কাসেম আল- আবেদীন, কবি নুরুদ্দীন, মইনুল হাসান রাশেদ, রুবেল তালুকদার প্রমুখ।
মানববন্ধন পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে পদক্ষেপ গণপাঠাগার ,সাহিত্য সংস্কৃতি পরিষদ, হিতৈষী ফাউন্ডেশন, ছাত্রলীগ, যুবলীগ, ইসলামী ছাত্রসেনা, মাদক বিরোধী শক্তি।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক এর কাছে হস্তান্তর করে।
স্মারকলিপি গ্রহন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অচিরেই আসামি গ্রেপ্তার করা হবে। আমাদের ৬ টি টিম মাঠে কাজ করছে। মাদক বিরোধী কর্মকাণ্ডে আমরা একসাথে কাজ করবো।

Manual2 Ad Code

উল্লেখ, গত (২১ মে) রাতে আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সনজু চৌধুরীর কাছে হঠাৎ একটি ফোন করেন ইউনিয়নের গ্রাম পুলিশ সালাম মিয়া। তিনি জানান, বগাডুবি গ্রামের পাশের রেল সড়ক দিয়ে গাঁজার চালান যাবে। চেয়ারম্যান অপর গ্রাম পুলিশ কাদির ও তার বর্গাচাষী ফিরোজ মিয়াকে ঘটনাস্থলে যেতে বলেন। ফিরোজ তার বড় সন্তান রাব্বিকে সাথে নিয়ে রেল সড়কে উপস্থিত হন। এ সময় একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে উপস্থিত হয় কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৪০)। তার সাথে থাকা অপর সহযোগীর কাছে একটি চালের প্লাটিকের বস্তা দেখতে পেয়ে গ্রাম পুলিশ সালাম বস্তা ভেতরে কি আছে তা দেখাতে বলেন। এ সময় মাদক ব্যবসায়ীর সাথে এদের বাকবিতন্ডা বাঁধে। এ ফাঁকে কিশোর রাব্বি মাদক ব্যবসায়ী কামালকে ঝাপটে ধরে। এ সময় কামাল রাব্বির পেঠে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিটি রাব্বির পেটের অনেক ভেতরে প্রবেশ করে। রাব্বি কে রক্তাক্ত করে কামাল তার সহযোগীকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চেয়ারম্যান সনজু চৌধুরী ঘটনাস্থলে এসে আহত রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে ২০ কেজি গাজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code