ঈদ নিয়ে মাশরাফি-মুশফিকদের অনুরোধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সোমবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দুই দিন আগে তামিম ইকবালের আড্ডায় যোগ দিয়েছেন জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। অনুষ্ঠানে ক্রিকেট ভক্তদের ঈদের শুভেচ্ছার পাশাপাশি করোনাকালের ঈদ উদযাপন নিয়ে কিছু পরামর্শও দিয়েছেন তারা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। উৎসবের এই দিনের খুশি-আনন্দ সব ম্লান হয়ে যাবে যদি সেটা ভাগাভাগি করে নিতে না পারেন একে অন্যের সঙ্গে। করোনাকালে সবকিছু স্থবির হয়ে থাকায় এবারের ঈদ অন্য সববারের মতো হচ্ছে না। অন্যরকম এই ঈদটা পরিবারের সঙ্গে বিশেষভাবে কাটানোর আহ্বান মাশরাফিদের। এবারের ঈদে বাসার বাইরে না যাওয়ার অনুরোধ মাশরাফির, কঠিন একটা পরিস্থিতিতে ঈদ উদযাপিত হবে। ঈদটা অন্য সব ঈদের মতো নয়। আমাদের সবার জন্য এটা গ্রেট সুযোগ। একসঙ্গে ঘরে থেকে উদযাপন করার। বেঁচে থাকলে, সবাই সুস্থ থাকলে সামনে অনেক সুযোগ আসবে বাইরে বেড়ানোর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code