করোনাভাইরাস সুপ্ত অবস্থায় আছে: ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক বিশেষজ্ঞ সতর্ক করেছেন, করোনাভাইরাসের ভয়াবহতা শেষ হয়ে যায়নি, এটি সুপ্ত অবস্থায় রয়েছে। শুক্রবার ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক বিশেষ দূত ড. ডেভিড নাবারো বলেছেন, বিধিনিষেধ শিথিল করার বাধ্যবাধকতা থাকলেও সতর্ক থাকতে হবে যে ভাইরাসটি নতুন করে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ পাঁচ হাজার ৪১৫। এরমধ্যে তিন লাখ ৬২ হাজার ২৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৭৯ হাজার ৬৭৮ জন। ভাইরাসটির বিস্তার অব্যাহত থাকলেও বেশ কয়েকটি দেশ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে।

Manual4 Ad Code

করোনা: টেস্টে বদলি ক্রিকেটারের নিয়ম চায় ইংল্যান্ড

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা শঙ্কাকে পেছনে ফেলে অনুশীলনে ফিরেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। অন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে তারা। আবার করোনা ভাইরাসের শঙ্কাকে উড়িয়ে দেওয়াও সম্ভব নয় তাদের। কারণ এখনো করোনার বিপক্ষে লড়াই করছে গোটা বিশ্ব। তাই সবকিছু বিবেচনা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে বোর্ড (ইসিবি) টেস্ট ম্যাচে করোনার জন্য বদলি ক্রিকেটার খেলানোর পক্ষে নিয়ম চায় আইসিসির কাছ থেকে। ইসিবি ইতোমধ্যে জীবাণুমুক্ত পরিবেশে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য কাজ শুরু করে দিয়েছে। আগামী জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চায় তারা। দুটি থেকে তিনটি স্টেডিয়াম জীবাণুমুক্ত করে খেলায় ফিরতে চায় ইসিবি। তবে এখানেও থাকবে কঠোর নিয়ম। পুরো স্টেডিয়ামে ক্রিকেটারসহ মোট ১৮০ থেকে ২৫০ জন মানুষক থাকবে। পাশাপাশি সবাইকেই স্টেডিয়ামে প্রবেশের সময় থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে তারপর স্টেডিয়ামে ঢোকানো হবে।
সম্প্রতি ভারতের সাবেক ব্যাটসম্যান প্রশ্ন করে বলেছেন, টেস্টের মাঝপথে যদি কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হয় তখন কি ব্যবস্থা নেওয়া হবে। আইসিসি ক্রিকেট কমিটি কিছুদিন আগে জানিয়েছে, এমনটা হলে তখন ম্যাচ স্থগিত করে সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হবে।

করোনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের আরও
বেশি সম্পৃক্ত করার নির্দেশ

ডেস্ক রিপোট, ঢাকা: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা আক্রান্তদের সেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code