করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮১, নতুন শনাক্ত ২৪২৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৬ জন নারী। পাশাপাশি ২১ জন ঢাকার বিভাগে ও ১৪ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে আরো বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় আরো ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।

Manual6 Ad Code

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৭১ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৬১ জনে।

Manual6 Ad Code

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

Manual2 Ad Code

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। মৃতের সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। তবে সোয়া ২৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code