ফুসফুসের ক্ষতি প্রতিরোধে রেমডিসিভিরের অবিশ্বাস্য সাফল্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

করোনাভাইরাসে (সার্স-কোভি-২) সংক্রামিত বানরের উপর (সংক্রমণের শুরুতে) রেমডিসিভির দিয়ে (রিসাস ম্যাকাকসে মডেল) ক্লিনিকাল ট্রায়ালে সুফল পাওয়া গেছে। ন্যাচার জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে এ কথা বলা হয়েছে।

Manual3 Ad Code

ওই নিবন্ধে বলা হয়েছে, যদিও রিসাস ম্যাকাকসে মডেল কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে মারাত্মক পরিস্থতিতে প্রতিনিধিত্ব করে না, কোভিড রোগে প্রাথমিক পর্যায়ে রেমডিসিভিরে চিকিৎসায় সুফল মেলে। প্রারম্ভিক উপাত্ত সমর্থন করে যে, এটা ১৯ জন রোগীর ক্ষেত্রে নিউমোনিয়া প্রতিরোধ করেছে।

গবেষকরা বলেছেন, আমরা করোনাভাইরাসের (সার্স-কোভি-২)সংক্রমণের রিসাস ম্যাকাক মডেলটিতে রেমডিসিভির ব্যবহারের কার্যকারিতা খতিয়ে দেখছি।
তারা বলেন, রেমডিসিভির দিয়ে চিকিৎসা করা প্রাণীগুলোর শ্বাসযন্ত্রে রোগের লক্ষণ দেখা যায়নি। প্রথম চিকিৎসার ১২ ঘণ্টা পর ফুসফুসের সংক্রমণ কমেছে।

Manual2 Ad Code

তারা জানান, এটার ব্যবহার ‘ব্রংকোয়েলভোলার ল্যাভেজে’ ভাইরাসের বৃদ্ধি কমিয়েছে।

গবেষকরা বলেন,  এক্ষেত্রে ফুসফুসের ভাইরাল সংক্রমণের হার কমিয়েছে রেমডিসিভির। চিকিৎসা করা প্রাণীগুলোর ফুসফুসের ক্ষয়ক্ষতি হ্রাস পেয়েছে।

Manual7 Ad Code

তারা জানান,  কোভিড -১৯ এর চিকিৎসার জন্য কার্যকর চিকিৎসা জরুরি প্রয়োজন।

গত সপ্তাহে গিলিয়াড সায়েন্সেস ঘোষণা করেছিল যে, গুরুতর আক্রান্ত হাসপাতালে ভর্তি বয়স্ক এবং শিশুদের করোনা রোগের চিকিৎসায় রেমডিসিভির নিয়ন্ত্রিত ব্যবহার অনুমোদন দিয়েছে ডিসিজিআই ।

Manual1 Ad Code

রেমডেসিভির কী
রেমডিসিভির হল ব্রড অ্যান্টিভাইরাল নিউক্লিওটাইড অ্যানালগ প্রো-ড্রাগ। এটি বর্তমানে কোভিড -১৯ এর ক্লিনিকাল ট্রায়ালে ব্যবহার হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code