করোনা টেস্ট করেই ফুটবলারদের অনুশীলনের অনুমতি দেয়া হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপরই বাফুফের ন্যাশনাল টিম কমিটি এক সভায় বসেছিল কিভাবে ফুটবলকে মাঠে গড়োনো যায়। সামনে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ রয়েছে। তাই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সকল ফুটবলারদের আগে করোনা পরীক্ষা করা হবে। তারপরই অনুশীলনের অনুমতি দেয়া হবে। বুধবার ন্যাশনাল টিম কমিটির সভা শেষে একথা জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি জানান স্বাস্থ্যবিধি মেনে আগে প্রত্যেক ফুটবলারকে করোনা পরীক্ষা করানো হবে এবং দুই সপ্তাহের জন্য আইসোলেশনে রাখা হবে তাদের। সব প্রক্রিয়া শেষ হলেই অনুশীলনের ছাড়পত্র দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code