গত ২৪ ঘন্টায় ব্রাজিলে রেকর্ড সংক্রমণ, সর্বোচ্চ মৃত্যু ভারতে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনাভাইরাসের মহামারিতে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। এদিন দেশটিতে নতুন করে ৩৭ হাজার ২৭৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৪৫৬। এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশের নিকটতম প্রতিবেশি দেশটিতে সোমবার মৃত্যু হয়েছে দুই হাজার ছয় জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। নতুন করে বেইজিংয়ের একটি বাজার থেকে একশ জনের বেশি আক্রান্ত হওয়ায় সেখানে কঠোর লকডাউন জারি করা হয়েছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code