

এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জে ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ ১৮জুন সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে
এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সময়ে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ সদর, জেলা শিক্ষা অফিসার, প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামারসহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ।
এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান
ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা ও করনীয় বিষয়ের সমসাময়িক দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ দেন।