সেনাদের পেরেক-রড দিয়ে মেরেছে চীন, দাবি ভারতের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল; এমনকি মানুষের মুখে মুখেও সর্বত্র আলোচনা ছড়িয়ে পড়েছে সম্প্রতি চীন-ভারতীয় সেনাদের সংঘর্ষে ব্যবহার করা অস্ত্র নিয়ে। লোহার রডের ওপর পেরেক বসানো অস্ত্রটির ছবি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সোমবার রাতে প্রাণঘাতী সংঘর্ষে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের দাবি থেকে জানা গেছে, সেই লড়াইয়ে হাতে তৈরি ওই অস্ত্র ব্যবহার করেছে চীন।

Manual3 Ad Code

বিবিসি বলছে, প্রাণঘাতী সংঘর্ষে ভারতীয় সেনা মারা যাওয়ার ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীন তাদের পক্ষে কোনো হতাহতের খবর স্বীকার করেনি। সংঘর্ষে প্ররোচনা দেওয়ার জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code