সৌদি মক্কা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হবিগঞ্জের নাজমুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

এফ এম খন্দকার মায়া :- সৌদি আরব মক্কা মহানগর শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার ৩ নং তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামের তৈয়ব আলী সর্দারের সুযোগ্য সন্তান শেখ নাজমুল হাসান রাজিব।

নিজস্ব মাধ্যমে জানা যায়, বাংলাদেশ আওয়ামিলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।তাই সৌদি আরব আওয়ামীলীগ সভাপতি
রেজওয়ানুল করিম
বাংলাদেশ আওয়ামিলীগ
সৌদি আরব শাখা ও সাধারন সম্পাদক মেহিদি হাসান মুরাদ
বাংলাদেশ আওয়ামিলীগ
সৌদি আরব শাখা এর সাক্ষরে এই কমিটির অনুমোদন দেন তারা।

Manual3 Ad Code

সৌদি আরব মক্কা মহানগর শাখা ছাত্রলীগের নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসাবে এম কে রনি হোসেন ও সাধারন সম্পাদক শেখ নাজমুল হাসান রাজিব নির্বাচিত করা হয়।

এ সময়ে সৌদি আরব আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের আগামী নিবার্চন কে সামনে রেখে বিভিন্ন অপশক্তির প্রতিরোধে কাজ করতে নির্দেশ দেন।

তখন তারা বলেন আমাদের দল নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অনেকেই। যা বিভিন্ন পত্রিকা সহ আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে উচ্চারিত হয়েছে।সৌদি আরব মক্কাতেও সেই ষড়যন্ত্রকারীরা নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত।

Manual1 Ad Code

এমন অবস্থায় মক্কায় তারুন্য শক্তি নির্ভর একটি সংগঠন অপরিহার্য হয়ে পড়েছিল।
যা তরুনদের সহজাত মেধায় তারুন্যের দ্বারা ষড়যন্ত্র কারীদের মৃলোৎপাটনে সহায়তা করবে।
সৌদি আরবের মক্কা মহানগরের ছাত্রলীগের নেতারা মনে রেখো।
শুধু রাজনৈতিক হিংসার দ্বারা নয় মেধার দ্বারাও অনেক ষড়যন্ত্র বা রাজনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশ ছাত্রলীগ সৌদি আরব মহানগর শাখা ঠিক এমন ধরনের ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন হবে আশা করি। যেখানে মেধা ও রাজনৈতির সমন্বয় করা হয়।

Manual5 Ad Code

সভাপতি পদে নিবাচিত এম কে রনি ও সাধারন সম্পাদক নাজমুল হাসান রাজিব আমাদের অতি পরিচিত এবং তাদের রাজনৈতিক প্রজ্ঞা ও দৃরদর্শিতা সর্ব মহলে প্রশংসিত। সাধারন সম্পাদক নাজমুল হাসান রাজিব স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। সে সাবেক তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল।শেখ নাজমুল হাসান রাজিব রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা তৈয়ব আলী হবিগঞ্জ সদর উপজেলার আওয়ামিলীগের একজন ত্যাগী নেতা। নাজমুল হাসান রাজিব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে বিশ্বাসী। তাই তাকে আমরা মনোনীত করেছি।

এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক রাজিব জানান আমি ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছি।আমাকে নির্বাচিত করায় সৌদি আরব আওয়ামিলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের প্রতি আমি কৃতজ্ঞ।
আমি সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করবো। মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code