ডিসেম্বর থেকেই করোনার অস্তিত্ব ছিল ইতালিতে: নতুন গবেষণা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইতালিতে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, দেশটিতে আরও আগে থেকেই করোনাভাইরাসের অস্তিত্ব ছিল। গত ডিসেম্বরে দুই শহরের নর্দমা থেকে সংগ্রহ করা পানিতে করোনাভাইরাস শনাক্ত করেছেন ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (আইএসএস)-এর বিজ্ঞানীরা। ধারণারও আগে থেকে করোনাভাইরাসের উপস্থিতি ছিল বলে বিভিন্ন দেশের গবেষকদের দাবিকে আরও জোরালো করে তুলেছে নতুন এ গবেষণা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code