আওয়ামী লীগ গণ মানুষের দল – জাহাঙ্গীর কবির নানক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual1 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বর্ষিকীতে গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করতে এসে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল। এই বাংলা ও বাঙালী জাতিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিলো। বঙ্গবন্ধু সুদীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন ও সার্বভৌম করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিলো। আর এ কারণেই ৭৫-এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিলো। কুচক্রী মহল এ হত্যাকান্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে ছিলো।

Manual4 Ad Code

জাতির পিতার সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

নানক বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে এই বাংলাদেশ একটি হত্যা, ক্যু ও লুটপাটের রাষ্ট্র পরিনত হয়েছিলো। ভারত থেকে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রকে উপড়ে ফেলেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারা অব্যাহত রেখেছে।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের প্রূমখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code