মরহুম আফতাব আহমেদ স্মরণে পর্তুগাল আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বেলাল আহমেদ (পর্তুগাল ব্যুরো প্রধান) : পর্তুগাল আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা আফতাব আহমেদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে পর্তুগাল আওয়ামিলীগ। পর্তুগাল আওয়ামিলীগের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে গত ২ জুলাই র্পতুগালের রাজধানী লিসবনের টেষ্ট অফ লিসবন রেষ্টুরেন্টে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পুর্ব শোক সভায় বক্তারা মরহুম আফতাব আহমেদের স্মৃতিচারণ করে তাঁর জীবদ্দশার বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, প্রচার সম্পাদক রেজাউল বাসিত,দপ্তর সম্পাদক জাকির হোসাইন,আইন বিষয়ক সম্পাদক সাহিদু জান্মান বাদল,আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, তানভীর আলম জনি, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন,নোমান আহমদ প্রমূখ।

Manual5 Ad Code

শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে হাফিব মৌলানা মামুন আহমেদের পরিচালনায় এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করা আফতাব আহমেদ বাংলাদেশে থাকাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ জুন বিকাল ৪টায় ঢাকার উত্তরার ইষ্ট ওয়েষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো পঁয়তাল্লিশ বছর। তিনি চলতি বছর এপ্রিলে লন্ডন হয়ে বাংলাদেশে গিয়ে করোনায় আক্রান্ত হোন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code