করোনার ধাক্কা সামলে চীনের অর্থনীতিতে উর্ধ্বগতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে দেশটির অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছিল। তবে এর এক বছরেরও কম সময়ের মধ্যেই করোনার ধাক্কা সামলে নিয়ে দেশটির অর্থনীতিতে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বছরের দ্বিতীয় কোয়ার্টারে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের পর দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। বিবিসি জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাস দেশটির অর্থনীতিতে খুব তীক্ষ্ণ একটি নিম্নমুখী প্রবণতা ছিল লক্ষ্যণীয়। করোনাকেন্দ্রিক লকডাউডনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে সামগ্রিক অর্থনীতিতে। তবে খুব কম সময়ের মধ্যেই এটা কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code