কোম্পানীগঞ্জে আবারও বন্যা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কোম্পানীগঞ্জে তৃতীয় ধাপে বন্যার সৃষ্টি হয়েছে। এক মাসের ভিতরে তৃতীয় বারের মতো বন্যায় হানা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী। রাস্তাঘাট, ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ডুবে গেছে। পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়ক ব্যতিত উপজেলার সকল কাঁচা-পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে।

Manual6 Ad Code

২১ জুলাই দুপুরে উপজেলা পরিষদ ঘুরে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, সরকারি কোয়ার্টার, উপজেলা ভূমি অফিস, প্রাণী সম্পদ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কম্পাউন্ডার ও উপজেলা পরিষদের আঙিনা পানিতে নিমজ্জিত রয়েছে। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে থানাবাজারে লোকজনদের। উপজেলা প্রশাসন জানিয়েছেন ৩৫টি স্কুল-কলেজকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে বন্যার শুরুর দিকে। সেগুলোতে ইতোমধ্যে লোকজন আশ্রয় নিচ্ছে। সরকারের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code