চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গেলেন কুয়েতের আমির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: উন্নত চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন কুয়েতের ৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ জানিয়েছে, সম্প্রতি একটি অপারেশনের পর আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে বৃহস্পতিবার সকালে তিনি রওনা হয়েছেন। তবে আগে কোন অপারেশন হয়েছে বা কোন ধরণের উন্নত চিকিৎসা তিনি নিতে চান তা ওই প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। গত বুধবার রাজ দরবারের এক বিবৃতিকে উদ্ধৃত করে কেইউএনএ জানায় সফল অপারেশনের পর নিজের চিকিৎসকদের পরামর্শে শেখ সাবাহ উন্নত সেবা পেতে যুক্তরাষ্ট্রে যাবেন। গত রবিবার তার এই অপারেশন সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code