পশুর হাটে জাল নোট ঠেকাতে সেবা দেবে ব্যাংক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে নোট যাচাইয়ের সেবা দেবে ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে।

Manual2 Ad Code

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঢাকার বাইরে সব জেলায় অনুমোদিত পশুর হাটগুলোতেও একই প্রক্রিয়ায় সেবা দিতে বলা হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই এমন জেলা সিটি কপোরেশন, পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বুথে যাচাইকালে কোনও জাল নোট ধরা পড়লে জাল নোট, ১ (পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জাল নোট শনাক্তকরণ বুথের ব্যানার প্রদর্শন করতে হবে।
জাল নোট শনাক্তে হাটে দায়িত্ব পালনকারী কার্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সুযোগ-সুবিধা দিতে হবে। যা ঈদের পর ১০ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করতে হবে। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।

রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা হাট শুরুর দিন (২৮-৩১ জুলাই) থেকে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। হাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code